দেড় লাখ ইভিএম এখন গলার কাঁটা
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেনা দেড় লাখ ইভিএম এখন নির্বাচন কমিশনের জন্য বোঝা। প্রায় ৪ হাজার কোটি টাকায় কেনা মেয়াদোত্তীর্ণ ও অব্যবহার্য এসব যন্ত্র দুর্নীতির অভিযোগে দুদক তদন্তাধীন এবং নিরীক্ষা আপত্তি থাকায় পোড়ানো যাচ্ছে না। উল্টো বিএমটিএফ ও বিভিন্ন জেলার গুদামে রাখায় প্রতি মাসে কোটি টাকার বেশি ভাড়া দিতে হচ্ছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি করেছেন।