পিরোজপুর–১ আসনে জামায়াত, ২–এ বিএনপি প্রার্থী বিজয়ী
পিরোজপুর-১ ও পিরোজপুর-২ সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে যথাক্রমে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ এই ফলাফল ঘোষণা করেন।
পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। এই আসনে ১৬৮টি কেন্দ্র।
অন্যদিকে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগর) আসনে ১৬৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে ঘোড়া প্রতীকের মাহমুদ হোসেন ১৬ হাজার ২১৯ ভোট এবং হাতপাখার আবুল কালাম আজাদ ৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন।
এর আগে জেলা প্রশাসক পিরোজপুর-৩ আসনের ফলাফলও ঘোষণা করেন, যেখানে বিএনপির প্রার্থী রুহুল আমিন দুলাল বিজয়ী হয়েছেন।