জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

নূরুল ইসলামছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য (বরগুনা-২) মো. নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন হুইপ নিযুক্ত করার কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের নিযুক্ত করেন।

যে ছয়জন হুইপ নিযুক্ত হয়েছেন তাঁরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

১২ মার্চ এই সংসদের প্রথম অধিবেশন বসবে।