এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত

সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ১৫ এপ্রিল

জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–সিলেট মহাসড়ক দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, মাত্র ১৮ ফুট প্রশস্ত এই সড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে; চলতি মাসেই ২৩ জন মারা গেছেন, বুধবার তাঁর বক্তব্যের আগেও ৩ জন নিহত হন। প্রশাসনিক জটিলতায় ১২ বছর ধরে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'আমি এলাকায় মুখ দেখাতে পারি না'। ডেপুটি স্পিকার বিধিমোতাবেক নোটিশ দেওয়ার পরামর্শ দেন।