এনসিপি ছাড়লেন তাসনিম জারা, লড়বেন স্বতন্ত্র

ঢাকা ৯ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহের পর গত ২৫ ডিসেম্বর এই ছবি ফেসবুকে দেন তাসনিম জারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে এনসিপি তাঁকে প্রার্থী মনোনীত করেছিল। তবে শনিবার তিনি ঘোষণা দিয়েছেন, তিনি কোনো দলের হয়ে নন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এনসিপি সূত্র জানিয়েছে, তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।