এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ—এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল দুই সপ্তাহ ধরে। অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে জোটে থাকছে না গণ অধিকার পরিষদ। আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেওয়া হবে।