বিএনপি নেতা মঈন খানের বাসায় চীনা রাষ্ট্রদূত

বিএনপি নেতা আবদুল মঈন খানের বাসায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দূতাবাসের কর্মকর্তারাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে তিনি মঈন খানের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি নেতা মঈন খানের বাসায় যান। সাড়ে সাতটার দিকে তাঁরা নৈশভোজে অংশ নেন। এ সময় ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ও রাজনৈতিক প্রধান কর্মকর্তা উপস্থিত ছিলেন।