ক্ষেতমজুর সমিতির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির লোগোফাইল ছবি

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ মার্চ বুধবার। ১৯৮১ সালের ১৮ মার্চ দেশের ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ফজলুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক বিবৃতিতে বিভিন্ন আন্দোলনে শহীদ, আহত ও জেল-জুলুমের শিকার হওয়া সব নেতা-কর্মীর প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁরা সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে ক্ষেতমজুর সমিতিসহ গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ষাটোর্ধ্ব মজুরদের জন্য মাসিক ১০ হাজার টাকা পেনশন এবং ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের মতো দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি।