বিএনপি নেতা ফজলুর রহমানের জীবন শঙ্কা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ৫৪ বছর আগে স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। একদল লোক তাঁর বাসার সামনে বিক্ষোভ করছে। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে তাঁর বেঁচে থাকার অধিকার আছে কি না এবং তাঁর ওপর ‘মব জাস্টিস’ চলতে পারে কি না। তিনি দেশবাসীর কাছে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।