ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাক্ষাৎ। হাইকমিশনারের বাসভবন, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের আমন্ত্রণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ বুধবার সন্ধ্যায় হাইকমিশনারের বাসভবনে ওই সৌজন্য সাক্ষাৎ করেন জি এম কাদের। এ সময় তাঁরা দুই দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা বলেছে, সাক্ষাতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ব্রিটিশ হাইকমিশনার বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় জি এম কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।

এর আগে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে গেলে জি এম কাদেরকে স্বাগত জানান রবার্ট ডিকসন। এ সময় জাপা মহাসচিব মো. মুজিবুল হক এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন তাঁর পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গি ও হাইকমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।