ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির

নির্বাচনপ্রতীকী ছবি

ঢাকার চারটি আসনের কয়েকটি কেন্দ্রের প্রাথমিক ফল প্রকাশ করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। এর মধ্যে তিনটি আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী, আর একটি আসনে এনসিপির প্রার্থী। আসনগুলো হলো ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১১ ও ঢাকা-১৮।

ঢাকা-৭ আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৬টির ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপির হামিদুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. এনায়েত উল্লা পেয়েছেন ৩ হাজার ৪১৪ ভোট।

ঢাকা-৯ আসনের ১৭০টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল পাওয়া গেছে। এতে বিএনপির হাবিবুর রশিদ পেয়েছেন ৫ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া ২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।

ঢাকা-১১ আসনে ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল পাওয়া গেছে। এতে এনসিপির নাহিদ ইসলাম পেয়েছেন ৮ হাজার ৯৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম পেয়েছেন ৭ হাজার ৩৯১ ভোট। এ আসনে এ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ৪০২ ভোট।

ঢাকা–১৮ আসনে ২১৯টি কেন্দ্রের মধ্যে ৯টির প্রাথমিক ফল পাওয়া গেছে। এতে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আরিফুল ইসলাম ৩ হাজার ৩৬৯ ভোট পেয়েছেন। এ আসনে ৯টি কেন্দ্রে কেটলি প্রতীকে ৯টি ভোট পেয়েছেন নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না। আর ইসলামী আন্দোলনের আনোয়ার হোসেন পেয়েছেন ১৪২ ভোট।