গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম: তারেক রহমান

বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। আজ বুধবার দুপুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। তারেক রহমান বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন।