হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। বিচারপতি ফারাহ মাহবুব আজ সোমবার এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে জানান, চেম্বার আদালতের স্থগিতাদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।