হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়েছবি: প্রথম আলো

আওয়ামী লীগ আমলে গুম ও হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার দায় প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব ঘটনার বিচার দেশের মাটিতে হবে এবং হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মায়ের ডাক’-এর মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি এই বিষয়গুলো এড়িয়ে যাবে না উল্লেখ করে তিনি বলেন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।