হাসপাতালের বিছানায় নুরুল মজিদের হাতকড়া নিয়ে বিতর্ক

হাসপাতালের বিছানায় হাতকড়া পরানো অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের এই ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ছবিটি নূরুল মজিদের মৃত্যুর আগে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর কোনো এক সময় তোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি (নূরুল মজিদ) হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর চোখ বন্ধ।কেউ কেউ বলছেন, মুমূর্ষু অবস্থায়ও নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, মৃত্যুর পরও তাঁর হাতে হাতকড়া পরানো ছিল। ঘটনাটিকে অমানবিক বলেও উল্লেখ করেছেন অনেকে।