সস্ত্রীক ওমরাহ পালন করেছেন মির্জা ফখরুল

সস্ত্রীক ওমরাহ পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ওমরাহ পালন করেছেন। তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও ওমরাহ পালন করেছেন।

সৌদি আরবের মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার এশার নামাজের পর ওমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে, যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সায়ী করা এসব কাজ শেষে করেছেন মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী। তাঁরা মসজিদুল হারামে নামাজও আদায় করেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, এ সময় বিএনপির মহাসচিব বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীরা জন্য আল্লাহর কাছে রহমত চেয়ে দোয়া করেন।

মির্জা ফখরুল ইসলাম আগামী বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানে করে মদিনা পৌঁছান তিনি। এরপর মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করেন তিনি।