ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) অনলাইন ব্যবস্থায় গুরুতর ত্রুটিতে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্রসহ সব তথ্য প্রায় দুই ঘণ্টা জনসম্মুখে ছিল। ইউআরএলে সামান্য পরিবর্তনের মাধ্যমেই এই তথ্য ফাঁস হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এটিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা বলেছেন। বিশেষজ্ঞরা ডেটা সুরক্ষায় যথাযথ পরীক্ষা ছাড়া ডিজিটাল সিস্টেম চালুর কঠোর সমালোচনা করেছেন।