ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসির ডাকা সংলাপে অংশ নেয়। ১৯ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। ইসির সাথে সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই প্রস্তাব দেন। তিনি বলেন, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলে নির্বাচনে গুণগত পরিবর্তন আসবে। সাধারণত ডিসি ও ইউএনওরা এই দায়িত্ব পালন করেন।