ইউপি নির্বাচন: জামানত বাড়ল, থাকছে যেসব প্রতীক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এটি ছাড়াও বেশ কিছু পরিবর্তন এনে ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করেছে ইসি। সেখানে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রতীকও সংরক্ষণ করা হয়েছে। এবারের ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা করা হয়েছে। কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে