জামায়াত প্রার্থী করছে সাদিককে, আসিফ কী করবেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। তবে এর আগেই এই সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আসিফ মাহমুদ এখন এনসিপির নীতিনির্ধারকদের একজন। এনসিপি তাঁকে প্রার্থী ঘোষণার পর জামায়াতের দিক থেকে সাদিককে সেখানে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।