জামায়াতের ২৬ দফা ইশতেহার: ফ্যাসিবাদ বিলোপের ডাক

জামায়াতে ইসলামীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে দলের আমির শফিকুর রহমান। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলেছবি: প্রথম আলো

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বুধবার সন্ধ্যায় বনানীতে ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দলের আমির শফিকুর রহমান ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ এবং আপসহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনের ওপর জোর দেন। ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাড়ে ১৫ বছরের নিপীড়ন উল্লেখ করে তিনি 'জালিম' না হওয়ার আহ্বান জানান।