জাপাকে নিষিদ্ধের দাবি গণ অধিকারের

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান

গণ অধিকার পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, নুরুল হক নুরের ওপর হামলার তদন্তে কমিটি গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিনটি দাবি জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন। বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান এবং রাজপথে প্রতিরোধের কথা বলেন।