ঝিনাইদহ-১: ধানের শীষের আসাদুজ্জামান বিজয়ী
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার কিছু আগে সহকারী রিটানিং কর্মকর্তা মাহফুজুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।