জুলাই সনদ: সমঝোতার সম্ভাবনা ক্ষীণ
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল, সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামীর উদ্যোগ সফল হয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদসহ ৯ দলের যে উদ্যোগ, সেটিও এগোয়নি। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে।