জুয়া প্রতিরোধে বিল সংসদে, কঠোর সাজার বিধান
জাতীয় সংসদে 'জুয়া প্রতিরোধ' বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ১৮৬৭ সালের আইন রহিত করে আনা এ বিলে ২৪ ধরনের জুয়া সংজ্ঞায়িত করে ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে। প্রত্যক্ষ জুয়ায় ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা, অনলাইন জুয়ায় ৫ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা এবং অনলাইন বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ে ৭ বছর কারাদণ্ড বা ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে।