তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকায় ‘প্রতিবাদী পদযাত্রা’ করবে এবি পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি পার্টি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আগামী সোমবার রাজধানীতে ‘প্রতিবাদী পদযাত্রা’ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তত্ত্বাবধায়ক সরকার, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন এবং রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্যের দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা বের করা হবে।

এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আজ শনিবার দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান কর্মসূচির ঘোষণা দেন।

গত ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ‘অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন’ এবং ‘রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য’ দুই দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবি পার্টি। এ প্রেক্ষাপটে সোমবারের কর্মসূচি ঘোষণা করা হয়।