খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মাননা, গ্রহণ করলেন জাইমা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নাতনি জাইমা রহমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনেছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার বিকেলে দেশের ১৫ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর সম্মাননা তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান গ্রহণ করেন। ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ অবদানের জন্য খালেদা জিয়াকে এই স্বীকৃতি দেওয়া হয়। মরণোত্তর সম্মাননাপ্রাপ্তদের মধ্যে মেজর জলিল ও ডা. জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন। এটি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।