খুলনায় নতুন দখল-চাঁদাবাজি

খুলনা জংশন রেলওয়ে স্টেশনের ভবনের দক্ষিণ পাশে রেলওয়ে কোয়ার্টার–সংলগ্ন জমিতে গড়ে উঠেছে মিষ্টান্ন তৈরির কারখানা ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। এভাবে স্থাপনা গড়ে ওঠায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছেছবি: প্রথম আলো

খুলনায় ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর রেলের জমি, ঘাট ও উন্নয়নকাজ ঘিরে দখল-চাঁদাবাজি বেড়েছে। রেলের ৭৬ একরের বেশি জমি অবৈধ দখলে; স্কুল ও হাসপাতালের ভবনও ভাঙা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, সন্ত্রাসী গোষ্ঠী 'বি-কোম্পানি' ও 'আশিক বাহিনী' এবং প্রশাসনের একাংশ এতে জড়িত। খুলনা সদর থানা বিএনপির মোল্লা ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের ইস্তিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ কমিশনারের ভাষ্য, অধিকাংশ অভিযোগ তাদের কাছে আসে না।