কর্মচারীদের গণভোটে কোনো পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি

নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা গণভোট বিষয়ে জনগণকে অবহিত করতে পারবেন, তবে ‘হ্যাঁ’ বা ‘না’ পক্ষে ভোট দিতে আহ্বান জানাতে পারবেন না। কারণ, এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের সাংবিধানিক সংস্কার প্রস্তাবে গণভোট অনুষ্ঠিত হবে। সরকার ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে।