কূটনীতিককে জড়িয়ে ধরার ব্যাখ্যা জামায়াত আমিরের

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান। আজ বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনেছবি: প্রথম আলো

ঈদের দিন কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সেখানে একজন বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেন তিনি। এ নিয়ে সমালোচনার পর ব্যাখ্যা দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেছেন, ‘ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সঙ্গে মিশে। আমি একটু মিশেছি। হায়রে আল্লাহ এটা নিয়ে কী যে অবস্থা!’