নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের সামনে পুলিশের পাহারা।
ছবি: নুরুল আমিন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলছে। সকালে কোনো নেতা–কর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ।

গতকাল বুধবার পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের পর নয়াপল্টনের কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে। তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে
ছবি: শুভ্র কান্তি দাশ

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
বিএনপির কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান শেষে কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।

নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান করছে।

আরও পড়ুন

গতকাল নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন