লংমার্চে সেতুর টোল গাড়ির যে তথ্য দিচ্ছে
গণভোটের রায় বাস্তবায়নসহ ৬দফা দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করে। প্রথমে বলা হয়েছিল লংমার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থাকবে। তবে জ্বালানিসংকট ও মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজারে নামিয়ে আনার কথা জানানো হয়। টোল আদায়সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সংস্থাটির সূত্র বলছে, লংমার্চে ৬০০–এর কিছু বেশি গাড়ি মেঘনা ও মেঘনা-গোমতী সেতু টোল দিয়ে সেতু পার হয়েছে। টোল বাবদ ৪০ হাজারের বেশি টাকা আদায় হয়।