চীনা দূতের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে আজ বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ রোববার সকালে দূতাবাসে এই বৈঠক হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির ভূমিকা বিবেচনায় চীন-বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে।

ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।