ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহার বিষয়ে আচরণ বিধিমালায় সংশোধন

নির্বাচন কমিশন (ইসি)ছবি: বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২০২৫–এর অধিকতর সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর অধিকতর সংশোধন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধিকতর সংশোধনগুলো হলো—ভোটার স্লিপ ১২ (বারো) সেন্টিমিটার × ৮ (আট) সেন্টিমিটার আকারের অধিক হতে পারবে না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী এলাকার একক জনসভায় প্রয়োজনীয়সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন।