জগন্নাথে ছাত্রলীগের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘ চার মাস পর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। গত ১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে।

আজ শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা–কর্মীরা আনন্দমিছিল করেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের জন্য আনন্দের। কারণ, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগে প্রমাণিত হয়নি। আমরা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শিক রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে পৌঁছানোর জন্য আমাদের নানা কর্মসূচি ও উদ্যোগ চলমান ছিল। সেগুলো আবার চালু হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে শিগগিরই শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।’