কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি মির্জা ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী। প্রতিনিয়ত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটলেও সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।

আরও পড়ুন

সোমবার বিকেলে ভৈরবে এগারোসিন্দুর ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। মির্জা ফখরুল বলেন, ‘দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

আরও পড়ুন