মাহফুজের ওপর হামলা চেষ্টা নিয়ে নাহিদের প্রতিক্রিয়া
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার ও উপদেষ্টা পরিষদ মাহফুজ আলমকে ব্যবহার করে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের অন্যতম চরিত্র হওয়ায় মাহফুজ আলম আওয়ামী ফ্যাসিস্টদের টার্গেট।