মির্জা ফখরুল হাসপাতালে, শারীরিক অবস্থা স্থিতিশীল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন। থাইল্যান্ডে সাত দিন চিকিৎসা নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল। বাসায় যাওয়ার পর তিনি অসুস্থবোধ করেন। মধ্যরাতে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।