মির্জা ফখরুল: পৌরসভার চেয়ারম্যান থেকে হচ্ছেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্ররাজনীতিতে হাতেখড়ি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। উনসত্তরের গণ-অভ্যুত্থানে রাজনৈতিক কারণে জেল খেটেছেন তিনি। স্বাধীনতার পর শিক্ষকতা পেশা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। পরে শিক্ষকতা ছেড়ে যোগ দেন রাজনীতিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা বিএনপির সভাপতি, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এ সময় পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়েছেন। এখন তিনিই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।