মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায় থেকে বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার রাতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য এ সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা হারানো মুন্সী গত সোমবার গণ অধিকার পরিষদের প্রার্থীর সমর্থনে বিতর্কিত মন্তব্য করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।