মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার, ছবি নয় গোপন কক্ষে

ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার সন্ধায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনেছবি: প্রথম আলো

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে সৃষ্ট ভুল–বোঝাবুঝি সংশোধন করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ভোটার, প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তুলতে পারবেন না।