ময়মনসিংহে তিনটি আসনে বিএনপির পরাজয়ের কারণ কী

বাঁ থেকে সৈয়দ এমরান সালেহ, মোতাহার হোসেন তালুকদার ও মো. আখতারুল আলম

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির ‘হেভিওয়েট’ প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহসহ তিনটি আসনে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। আটটি আসনে জয়ী হলেও কেন তিনটিতে বিএনপির প্রার্থীরা পরাজিত হলেন, সেই হিসাব কষছেন নেতারা। ‘বিদ্রোহী’ প্রার্থী থাকা ও ২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে নেতা-কর্মীদের প্রভাব বিস্তারের কারণে ভোটে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন দলটির নেতারা।