নীরবে-নিভৃতে বঙ্গভবন থেকে যাঁদের বিদায়
সময়ের আগেই বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে তাঁর এই বিদায় অনেকটাই রংহীন। স্বাধীন বাংলাদেশ সাহাবুদ্দিনসহ ১৭ জন রাষ্ট্রপতি দেখেছে। এর মধ্যে দুজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন। বাকিদের কেউ কেউ দায়িত্ব পালন করেন স্বল্প সময়ের জন্য, ছিলেন অস্থায়ীও। মেয়াদ শেষের আগেই পদ ছাড়তে হয়েছে অধিকাংশকে। আবদুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দিন আহম্মেদ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিদায় হয়েছে নীরবে। এখন সাহাবুদ্দিনও সেভাবে বিদায় নিতে যাচ্ছেন।