নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক সারজিস আলম পছন্দের প্রতীক ‘শাপলা’ না পেয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুক পোস্টে বলেছেন, আইনগত বাধা না থাকলে শাপলাই তাদের মার্কা হতে হবে। ‘না হলে নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।’ নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, প্রতীকের তালিকায় শাপলা নেই।