নতুন–পুরোনো মিলিয়ে বড় মন্ত্রিসভা

তারেক রহমানকে শপথ পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন—যেখানে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দলের মধ্যম সারি ও নবীনদের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।