পদে পদে নির্বাচন বানচালের চেষ্টা চলবে
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেছেন, নির্বাচন বানচাল করতে বাধা আসতে পারে। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা সর্বাত্মক চেষ্টা করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।