ফেসবুকে প্রচারে বিএনপি-জামায়াত এগিয়ে
সময়ের সঙ্গে অনেকটাই বদলেছে নির্বাচনী প্রচারের ধরন। রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন জোর দিচ্ছেন ডিজিটাল প্রচারে। এতে দেখা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক মাসে ৫২ হাজার ডলারের বেশি ব্যয় করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকেরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৪ লাখ টাকার মতো। গত এক মাসের পরিসংখ্যানে বিজ্ঞাপনের প্রচারে দল হিসেবে এগিয়ে রয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী।