ঢাকা–১৩ আসনে ধানের শীষের ববি হাজ্জাজ বিজয়ী
ঢাকা-১৩ আসনের ফলাফলে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট।
প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের চেয়ে ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়েছেন তিনি।
ববি হাজ্জাজ মোট ভোট পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মামুনুল হক তাঁর আসনে বাতিল হওয়া ২ হাজার ৩০০ ভোট নিজের বলে দাবি করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। এ সময় রিটার্নিং অফিসার তাঁকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিতে বলেন।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন। নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। হিজড়া ভোটার ৮ জন।
এই আসনে প্রার্থীরা হলেন, ববি হাজ্জাজ (বিএনপি),মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মিজানুর রহমান (গণঅধিকার পরিষদ), সোহেল রানা (স্বতন্ত্র), মোঃ শাহাবুদ্দিন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), খালেকুজ্জামান (সমাজতান্ত্রিক দল-বাসদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র)।