দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের কারসাজি আছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

গণভবনে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। 

সম্প্রতি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর সফরের অভিজ্ঞতা তুলে ধরে লিখিত বক্তব্য দেন। তাঁর সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতের কথা তুলে ধরেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।

প্রথমেই দ্রব্যমূল্য, অবৈধ মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৫ বছর ধরে যে পরিবর্তন এসেছে, তা তো স্বীকার করবেন। ভাতের জন্য হাহাকার ছিল। একটু নুন–ভাত। একটু ফ্যান চাইত। এখন তা চায় না। ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনার কী মনে হয় না, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে?’

শেখ হাসিনা আরও বলেন, ‘এর আগে পেঁয়াজের খুব অভাব। দেখা গেল বস্তার পর বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলোর কী করা উচিত, আপনারাই বলুন কী করা উচিত। তাদের গণধোলাই দেওয়া উচিত। জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে , আর দাম বাড়াবে।’

প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ থেকে শুরু করে খাদ্যপণ্যের উৎপাদন বেড়েছে। আর উৎপাদনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও বেড়েছে।