ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। আজ সকাল সোয়া নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছবিটি তোলাছবি: বদর উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টির ফল জানা গেছে। সেখানে তিনি হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৬৪৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ভোট পেয়েছেন ৬ হাজার ৭৪৫টি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। এখানে মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক)।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।